শিরোপা জেতা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের জানিয়ে ইউনূস বলেছেন, ‘সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের।’
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিশ্বকাপে-গ্রুপ-বদলের-পথ/
প্রথম সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ ব্যাঙ্ককে মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। ফাইনালে ১৮-২ গোলে উড়িয়ে দিয়েছেন সাবিনা-লিপি আক্তাররা। সাবিনাদের এই সাফল্য দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জীবিত করবে বলে মনে করেন ইউনূস। তিনি বলেছেন, ‘এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরো উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।
