নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এম. এ. রহিম ফরাজীর নেতৃত্বে এবং সভাপতি জনাব এইচ. খাবারের সার্বিক তত্ত্বাবধানে একটি খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জননেতা ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক জনাব কে. এম. বিল্লাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা ও জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব আশরাফ আলী আকন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন হেলাল, জনাব মোঃ হারুন এবং আরও অনেকে।
অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করেন একজোড়া গ্রুপের চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম” ফাহাদ।