• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ফিলিস্তিনের মজলুম গাজা বাসীদের জন্য ৮ লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান করলেন আশুলিয়া থানার ওলামা পরিষদ

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোশাররফ হোসাইন রাজু:

গাজা যুদ্ধবিধ্বস্ত। গাজা ভারি বর্ষণে প্লাবিত। গাজা এখন হাড়কাঁপানো শৈত্য প্রবাহে জবুথবু। গাজা এখন ঘরবাড়ি হীন ধ্বংসস্তূপ খোলা মরুভূমি। খাবার নেই। পানি নেই।

সেই গাজায় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির গাঁজা ও মিশরের স্বেচ্ছাসেবকদের সহায়তায় হাজারো পরিবারের মধ্যে সর্ব ধরনের সহযোগিতা দেয়ার চেষ্টা করে আসছে। গাজায় খান ইউনূসে তাদের ফিলিস্তিনি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আর্থিক সীমাবদ্ধতা আর শত হাজার মাইলের দূরত্ব ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করতে পারেনি।ভয়াল দুঃসময়ে ও শত শত পরিবারের হাজারো মানুষের মুখে সামান্য হলেও হাসি ফুটিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি। পর্যুদস্ত অসহায় মজলুম ভাই বোনদের মলিন মুখের হাসি ফোটানো যার তার পক্ষে সম্ভব নয়। এমন হাসি দেখার সৌভাগ্য ও সবার হয় না। হাফেজ্জী চ্যারিটেবলের কর্মীরা অসম্ভব কে সম্ভব করেছে। আশুলিয়া থানার ওলামা পরিষদের নেতৃবৃন্দ ফিলিস্তিনের গাজা বাসীদের ব্যাথায় ব্যাথিত হয়ে ভালো বাসার উপহার হিসেবে সংস্থার উপদেষ্টা মাওলানা মাহফুজুল হক সাহেবের সাথে সাক্ষাৎ করে তার মাধ্যমে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি”র মোহাম্মদপুর কেন্দ্রীয় অফিসে মহাসচিব মাওলানা ইব্রাহিম খলিলের নিকট ফিলিস্তিনের মজলুম ভাইদের জন্য ৮ লক্ষ টাকার হাদিয়া হস্তান্তর করেন।

এসময় প্রতিনিধিদলে ছিলেন উলামা পরিষদ আশুলিয়া থানার সম্মানিত সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আতাউল্লাহ সাহেব, সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল কবির মনির, সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিবুল্লাহ আশরাফ, সম্মানিত যুগ্ন সাংগঠনিক সম্পাদক মুফতি আল আমিন খন্দকার আমিনি,হাফেজ মাওলানা মুদ্দাসসির সাহেব,প্রতিষ্ঠা ও পরিচালক রিয়াজিল জান্নাহ মাদ্রাসা। হাফেজ মাওলানা জহির উদ্দিন,প্রতিষ্ঠা ও পরিচালক মারকাযুত তালীম মাদ্রাসা। উপস্থিত প্রতিনিধি দলের উদ্দেশে সংস্থার সদস্য বিশিষ্ট সাংবাদিক মোঃ মোশাররফ হোসাইন রাজু বলে ৭ অক্টোবর ২০২৩ যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এমন বহু ঐতিহাসিক কাজ করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি। পানি, খাদ্য, নগদ অর্থ, তাবু বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজ গাজা, খান ইউনূস, ধৈইর, আল-বালাহাতে মানবিক সেবার চেষ্টা করে যাচ্ছে। তাদের এই মহতী কার্যক্রম উঠে এসেছে দেশের সব প্রথম সারির গণমাধ্যমে!“হাফেজ্জী হুজুর চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ”প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশের আলেম কুলের শিরোমণি মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর চিন্তা চেতনা, তাঁর মানবসেবা ও স্বপ্ন নিয়ে। তাঁর চেতনায় অনুপ্রাণিত হয়ে তাঁর নামে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এটি একমাত্র প্রতিষ্ঠান। সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আর্ত মানবতার সেবায় আপনিও দান করতে পারেন এখানে। হতে পারেন এর একজন গর্বিত সদস্যও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()