• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র নতুন কমিটি গঠিত/দৈনিক বাংলাদেশ যুগান্তর

Reporter Name / ৭৭ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:০৯ মে ২০২৫ খ্রিঃ শুক্রবার বিকেল ৪.০০ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, ২২/১, তোপখানা রোড ঢাকায় সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা জনাব এ.কে.এম লুৎফুল বারী মুকুল। সভায় উপস্থিত প্রায় তিন শতাধিক সোনাতলাবাসীর স্বতষ্ফুর্ত সমর্থনে সর্বসম্মতভাবে সভাপতি মনোনীত হন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রনেতা মোঃ রবিউল হোসেন রবি।

বক্তব্য রাখছেন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ রবিউল হোসেন রবি।

সাধারণ সম্পাদক মনোনীত হন আজিজ পাইপস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ.এইচএম জাকারিয়া। সিনিয়র সহ-সভাপতি মনোনীত হন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ.ফ.ম. জিন্নাতুল ইসলাম তপন। সভায় উপস্থিত তিন শতাধিক সোনাতলা বাসীর স্বতঃস্ফুর্ত সমর্থনে সভার সভাপতি জনাব এ.কে.এম লুৎফুল বারী মুকুল সংগঠনের ২০২৫-২০২৭ মেয়াদের ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান দিপু। 

সভায় সোনাতলার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপি’র নির্বাহী সদস্য মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট আইনজীবি ড. মোঃ হালিম উল হক লিটন, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার আহ্বায়ক কমিটির সদস্য আ.ফ.ম জিন্নাতুল ইসলাম তপন, বৃহত্তর বগুড়া সমিতি,ঢাকার আহ্বাযক কমিটির সদস্য মোঃ শামীম হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু হোরায়রা ইকবাল, বিশিষ্ট ফার্মাসিস্ট এ কে এম আল্লামা ইকবাল, সুপ্রীম কোটের বিশিষ্ট আইনজীবি মোঃ মশিউর রহমান জুয়েল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ নুরুজ্জামান বাদল, পুলিশ কর্মকর্তা মেহেদী মাসুদ লিটন, কাস্টমস কর্মকর্তা রাকিবুল হাসান লায়ন

সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তানজারুল হক তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহীদ মঞ্জুর জনি এবং মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতিকুর রহমান প্রমূখ। সভা পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোঃ আব্দুল মালেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()