বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ে এলাকার জায়গা নিয়ে বিরোধের জেরে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আহত হয়েছেন ইকবাল হোসেন (৫৯), যিনি সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বগুড়ার-সমাবেশে-বিএনপি-ও-ত/
ঘটনার পর তার ছোট ভাই আজিজুল হক রাজা রোববার রাতে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার রেলগেট এলাকার পুরাতন সুইচ কেবিনের সামনে রেলের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এ সময় ইকবাল হোসেনের সঙ্গে প্রতিপক্ষ এলাকার কয়েকজন যুবকের বাগবিতণ্ডা হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/পাবনার-রূপপুর-বদলে-দিচ্ছ/
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।