• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

শেরপুরে গ্রামীণ ব্যাংকের নামফলকে আগুন

স্টাফ রিপোর্টার: / ৫২ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
গ্রামীণ ব্যাংকের নামফলকে আগুন

বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গাড়িদহ এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটির নামফলকে আগুন লাগানো হয় বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ধারণা করছেন। তবে, সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে অফিসে এসে তিনি নামফলকে কালির দাগ দেখতে পান।

এতেই তিনি নিশ্চিত হন যে, ভোরে কোনো দুষ্কৃতকারী আগুন ধরিয়ে দিয়েছিল। প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী মজিবর রহমান সেই সময় অফিসের ভেতর ঘুমিয়ে পড়েছিলেন। এই সুযোগেই আগুন লাগানোর ঘটনাটি ঘটে বলে তিনি জানান।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্লাস্টিকের দুটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব বোতলে দাহ্য পদার্থ বহন করা হয়েছিল। আমরা জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি এবং বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()