• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

শাহজালাল অগ্নিকাণ্ডের পর বাণিজ্য টিকিয়ে রাখতে অতিরিক্ত ডিউটি

স্টাফ রিপোর্টার: / ৯৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
বাণিজ্য টিকিয়ে রাখতে অতিরিক্ত ডিউটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ধাক্কা সামলাতে আগামী শুক্রবার ও শনিবার দিনরাত ২৪ ঘণ্টা শুল্কায়ন কার্যক্রম চালু রাখবে ঢাকা কাস্টমস হাউস। আজ বুধবার এক আদেশে সব কর্মীকে অফিসে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আর ২৪ ঘণ্টা বিরতিহীনভাবে শুল্কায়ন কার্যক্রম চালানোর তিনটি আলাদা আদেশ আসে মঙ্গলবার। এসব আদেশে উপকমিশনার, সহকারী কমিশনারসহ রাজস্ব কর্মকর্তাদের সময় ও দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। তত্ত্বাবধানে রাখা হয়েছে যুগ্ম কমিশনারদের।

বুধবারের অফিস আদেশে বলা হয়, দুর্যোগ-পরবর্তী সময়ে বাণিজ্য স্বাভাবিক রাখতে বিমানবন্দরের ‘এয়ারফ্রেইট’ ও ‘এক্সপ্রেস সার্ভিস’ ইউনিটের আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে শুক্র ও শনিবার অফিস খোলা থাকবে। আগের দিনের আদেশে বলা হয়, সংশ্লিষ্ট ইউনিটগুলোতে সহকারী কমিশনার ও উপকমিশনার পর্যায়ের কর্মকর্তারা প্রভাতি, দিবা ও নৈশ—এই তিন পালায় কাজ করবেন। পর্যাপ্ত সংখ্যক রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর ও সিপাই নিয়োজিত রেখে শুল্ক কার্যক্রম নির্বিঘ্ন রাখার কথাও বলা হয় আদেশে।

এর আগে সোমবার খাতভিত্তিক সংগঠনগুলোর এপেক্স বডি বিকেএমইএ, বিজিএমইএ, বিটিএমএ, বিজিপিএমইএ, লেদার অ্যান্ড লেদার গুডস, ফুট অ্যান্ড ভেজিটেবলস, ওষুধ শিল্প, জুয়েলারি এক্সপোটার্স, সুয়িং থ্রেড, ফ্রোজেন ফুডস, প্লাস্টিক গুডস, সিল্ক গুডস, হস্তশিল্প, ক্রাফট অ্যান্ড গিফ্টওয়্যার ইত্যাদি অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সকল সংগঠন মিলে যৌথভাবে সংবাদ সম্মেলন করে। শনিবারের ওই অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে সংগঠনগুলোর প্রাথমিক ধারণায় বলা হয়।

শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। দুপুরে লাগা আগুন সাত ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আর আগুন পুরোপুরি নেভানো যায় ২৭ ঘণ্টা পর। এ ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()