• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

রোনালদোর বিদায়ঘণ্টা, ২০২৬ হবে শেষ বিশ্বকাপ

খেলা ডেস্ক: / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
২০২৬ হবে শেষ বিশ্বকাপ

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিলেন আগামী ফিফা বিশ্বকাপই হবে তার শেষ আসর। ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা বলেছেন, ২০২৬ সালের বিশ্বকাপের পরই বিদায় বলবেন আন্তর্জাতিক ফুটবলকে। সৌদি আরবের এক ফোরামে ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে রোনালদো বলেন,’নিশ্চিতভাবেই হ্যাঁ, ২০২৬ হবে আমার শেষ বিশ্বকাপ। তখন আমার বয়স হবে ৪১ বছর, আর আমি মনে করি সেটাই হবে সঠিক সময়।’

২০২৩ সালে সৌদি ক্লাব আল নাসর-এ যোগ দেওয়ার পর থেকেই রোনালদো ফুটবলে নতুন অধ্যায় শুরু করেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি ইতিমধ্যে ৯৫০টিরও বেশি গোল করে ইতিহাসের অন্যতম সফল গোলদাতা হিসেবে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি শিগগিরই অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে দেওয়া মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে রোনালদো আরও বলেন,’সত্যি বলতে, শিগগিরই মানে এক বা দুই বছরের মধ্যে। আমি এখনো মাঠে আছি, খেলাটা উপভোগ করছি।’

আগামী বছর তিনি তার ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে চান। ২০০৬ সালের জার্মান বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হেরে যাওয়া ছিল ট্রফির সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর স্মৃতি। বর্তমানে পর্তুগাল এখনো ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি। তবে আসন্ন বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই নিশ্চিত হবে তাদের জায়গা পরের আসরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()