‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’
সিলেটে প্রথমবারের মতো সাংবাদিক হারিছ আলী সহ ছয়জন সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড-২০২৬’।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সিলেটে-কোরবানির-পশু-জবাই/
শুক্রবার রাতে নগরীর একটি হোটেল মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পদকপ্রাপ্তদের হাতে এই অ্যাওয়ার্ড, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন অতিথিরা।
সিলেটের সুধীজনের উপস্থিতিতে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকালে সাহসী সাংবাদিকতার জন্য তিনজন এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও তিনজন সাংবাদিককে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সিলেটে-ইমন-আচার্য্য-হত্য/
নগরের নির্ভানা ইন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ডের প্রবর্তক সংস্থা মাহমুদ হোসাইন ট্রাস্টের ট্রাস্টি, বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের উপদেষ্টা (ফরেন অ্যাডভাইজারি কাউন্সিল), ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটস বারা’র প্রথম নির্বাহী ডেপুটি মেয়র অহিদ আহমদের সভাপতিত্বে ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আলমের সঞ্চালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট সিলেটের আঞ্চলিক কমিশনার ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস সহ অনেক অতিথিবৃন্দ।