• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

রাজধানীর নর্দায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১ আহত অন্তত ১২

স্টাফ রিপোর্টার:  / ১১১ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

রাজধানীর নর্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। দুর্ঘটনার পর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ইসলাম পরিবহণের একটি বাস দ্রুতগতিতে এসে আকাশ পরিবহণের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ইসলাম পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উল্টে যায়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঢাকা-সিটি-কর্পোরেশন-দক্ষ/

দুর্ঘটনায় আকাশ পরিবহণের বাসটির পেছনের ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসটির এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১২ জন যাত্রী। খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তারা নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন এবং আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/নরসিংদীর-আওয়ামী-লীগ-নেত/

আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বারিধারা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ কাজ করছে। ঘটনার পর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()