• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

রাজধানীর তিন স্থানে যুবকের দেহের খণ্ডাংশ উদ্ধার, পরিচয় মিলল আঙুলের ছাপে

স্টাফ রিপোর্টার: / ১০৮ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬
রাজধানীর তিন স্থানে যুবকের দেহের খণ্ডাংশ উদ্ধার

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের কাটা দুই হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। সাড়ে ১২ ঘণ্টার ব্যবধানে এই তিন জায়গা থেকে কালো পলিথিনে মোড়ানো শরীরের কাটা অংশগুলো উদ্ধার করা হয়। তবে মাথাসহ বাকি অংশ এখনও পাওয়া যায়নি। আঙুলের ছাপ পরীক্ষা করে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তাঁর নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ (৩০)। বাড়ি নরসিংদীর শিবপুরে। তিনি গণস্বাস্থ্য হোমিও নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় শাহীন আলম নামে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ওবায়দুল্লাহ ও মতিঝিল হীরাঝিল হোটেলের কর্মচারী শাহীন আলম মতিঝিলের কবি জসীম উদ্‌দীন রোডের একটি ফ্ল্যাটের দুই কক্ষে থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যক্তিগত ক্ষোভ থেকে ওবায়দুল্লাহকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন শাহীন আলম।

পুলিশের কাছে তিনি দাবি করেন, ওবায়দুল্লাহ তাঁকে নানাভাবে অপমান করতেন। পরিবার নিয়েও কটূক্তি করতেন। এ কারণে তিনি ওবায়দুল্লাহর ওপর ক্ষুব্ধ হন। শুক্রবার রাতে বাসায় তাঁকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশে চাপাতি দিয়ে টুকরা করা হয়। প্রতিটি অঙ্গ আলাদা কালো পলিথিনে ঢোকান তিনি। এরপর নিজের সাইকেলে লাশের টুকরাগুলো নিয়ে বের হন। প্রথমে রাত ১২টা ১০ মিনিটে নয়াপল্টনে স্কাউট ভবনের সামনের রাস্তায় একটি কাটা পা ফেলেন। পরে গুলিস্তানে স্টেডিয়ামের ১৩ নম্বর গেটে দুটি হাত ফেলা হয়। কমলাপুর রেলস্টেশনে ফেলে আসেন একটি কাটা পা।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী সমকালকে বলেন, আঙুলের ছাপ থেকে তাঁর পরিচয় শনাক্ত হয়। মাথাসহ শরীরে বাকি অংশ উদ্ধারের জন্য অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()