• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা সভাপতি রিপন মল্লিকের নেতৃত্বে বিজয় র‍্যালী অনুষ্ঠিত।

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ই আগষ্ট) সকালে টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক এর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের মাঠ হতে র‍্যালী টি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনারং চৌরাস্তায় এসে র‍্যালীটি শেষ হয়। র‌্যালি ও আনন্দ মিছিল শেষে চৌরাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ।
এ সময় বক্তারা বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা তাদেরকে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি আব্দুল হাই, আক্তার লাকুরিয়া, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, প্রচার সম্পাদক আব্দুর রহিম বেপারী, জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদ মজুমদার, যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল কবির কাজল হালদার, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, আউটশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ খান, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হান্নান মল্লিক, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন হালদার, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ.জামান এপোলো, উপজেলা যুবদলের আহবায়ক ভিপি আনিস বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক পারভেজ ঢালী, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক খোরশেদ সিকদার, ছাত্রদল নেতা তানবির মল্লিক,সজিব আজমেদ ইমন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()