• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক: / ৫৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

জাতীয় সংসদে মাদক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মাদকাসক্তি।

আরও পড়ুন, 

গয়েশ্বর চন্দ্র রায়ের দাবি, দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়েই আসে। তিনি বলেন, আগে বদীর নাম শোনা যেত, এখন তিনি নেই। তাহলে এখন ওই দায়িত্বে কে আছে? স্বরাষ্ট্রমন্ত্রীর আশপাশের মানুষদের তো তিনি চেনেন। এতদিনে ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়ার কথা ছিল। তিনি আরও বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইন কার্যকর করতে প্রয়োজন সৎ সাহস, রাজনৈতিক সদিচ্ছা এবং দৃঢ় উদ্যোগ।

আরও পড়ুন, 

নিজ নির্বাচনী এলাকার একটি হাসপাতালের উদাহরণ তুলে ধরে গয়েশ্বর বলেন, ১০ শয্যার একটি হাসপাতাল থাকলেও সেখানে চিকিৎসক, রোগী কিংবা দারোয়ান নেই। বরং সেটি এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। প্রায় ১৫ লাখ মানুষের বসবাসের এলাকায় এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। সংসদে দেওয়া এই বক্তব্যে দেশের মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()