• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

মুন্সিগঞ্জে বিদেশি বীজ আলু অর্ধেক দামে বিক্রি

স্টাফ রিপোর্টার: / ৪২ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
বিদেশি বীজ আলু অর্ধেক দামে বিক্রি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা বিভিন্ন হাটবাজারে সরে জমিনে গিয়ে দেখা গেছে, গত বছরের চেয়ে এবছর বিদেশ থেকে আমদানিকৃত বাক্স আলুবিক্রি হচ্ছে অর্ধেক দামে । গতবারে তুলনায় এবছর অনেক কম আলু বিদেশ থেকে আমদানি করেছেন আমদানিকারকরা। তারা জানান, গতবার আলুর দাম বেশী থাকায় এ বছরে তুলনায় গত বছর অধিক দামে বাক্স আলু বিক্রি হয়েছিল।

এবছর দেশে আলুর দাম কম হওয়ায় আমরা আলু আনতে হিমশিম খেয়েছি যার কারনে গতবারের তুলনায় অনেক আলু কম আসবে। সব ধরনের আলুর দাম কম তাই বিদেশ থেকে আমদানি কৃত বীজ আলু দাম গত বছরের তুলনায় এ বছর অর্ধেক দামে বিক্রি হচ্ছে । টঙ্গিবাড়ী উপজেলা বীজ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আবুল শেখ জানান, দেশের আলুর বাজার খুবই খারাপ হওয়ায় গত বছরের তুলনায় এবছর অনেক কম বীজ আলু বিদেশ থেকে আমদানি করা হচ্ছে । এবছর আমদানিকৃত বীজ আলু অর্ধেক দামে বিক্রি হচ্ছে । কৃষকেরাও খুব খুশি । বীজ আলুর বাজারে কোন সিন্ডিকেট নাই ।

বিদেশ থেকে বীজ আলু আমদানী কারকরা বিভিন্ন খরচ বাদ দিয়ে প্রতিটি বীজ আলুর বাক্সের গায়ে ১৫ হাজার ৫শত টাকা বিক্রির জন্য নির্ধারিত দাম ধরে দিয়েছে । তার পরেও আমরা কম দামে বিক্রি করছি । স্থানীয় কৃষক মো: জাহাঙ্গীর মিয়া জানান, এবছর আমদানিকৃত বীজ আলুর দাম কম হওয়ায় আমরা গত বছরের তুলনায় এবার বাক্স আলু বেশী ক্রয় করেছি । টঙ্গিবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো, মোস্তাফিজ রহমান জানান, এ বছর আমদানিকৃত বীজ আলু গত তুলনায় বারের দাম কম । কোন ডিলার বা দোকানদার সিন্ডিকেট করে বীজ আলু বিক্রি করিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()