• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ভালুকায় গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
নেতা আবুল কালাম আজাদ গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে থানা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। আবুল কালাম আজাদ (৭৫) উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথমসারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেন। বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্সের নবায়নের জন্য থানায় আসেন। এ সময় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা খোঁজ পেয়ে থানায় এসে শনাক্ত করে ওসিকে বিষয়টি অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ভালুকা উপজেলা জামায়াত আমির সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, আমাদের নেতারা ছিলেন নির্দোষ। তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। এই দোসরকে পুলিশ গ্রেফতার করেছে। এজন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, জামায়াত শিবিরের নেতারা এসে অভিযোগ করলে তাকে গ্রেফতার করে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()