• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগ না হলে বিপিএলের আগে ক্রিকেট বয়কট

খেলা ডেস্ক: / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নাজমুলের পদত্যাগ না হলে বিপিএলের আগে ক্রিকেট বয়কট

বিসিবি পরিচালক নাজমুল ইসলামের ধারাবাহিক বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটাররা। সর্বশেষ বুধবার ক্রিকেটারদের বেতন নিয়ে তার মন্তব্যের জেরে, আজ বিপিএলের ম্যাচ শুরুর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে এক জুম বৈঠকে মিঠুন বলেন, ‘একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে উনার পদত্যাগ চাচ্ছি। যদি এম নাজমুল আজ বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করে, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।’ তিনি আরও বলেন, ‘ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ক্রিকেটারদের সম্মান ও পেশাদারত্বের সঙ্গে সাংঘর্ষিক। এমনকি আমরা প্রথম বিভাগ নিয়েও বোর্ডকে অনেক সময় দিয়েছি, এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাইনি।’

কোয়াব সভাপতি বলেন, ‘আর এই বোর্ড পরিচালক প্রতিনিয়ত যেই শব্দগুলো ব্যবহার করছে, এটা ক্রিকেট অঙ্গনকে অনেক ব্যথিত করেছে এবং খেলোয়াড়রা এটা কোনোভাবেই মানতে চাচ্ছে না। সেজন্যে আমরা তার পদত্যাগ দাবি করছি। উনি যদি আজকে ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আজ থেকে আমাদের সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করছি।’ এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এম নাজমুলের মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক হিসেবে গণ্য হতে পারে। তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে, অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/রিয়ালকে-হারিয়ে-স্প্যানিশ/

বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের প্রতি কোনো অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড আবারও পুনর্ব্যক্ত করেছে, দেশের জন্য নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সম্মান থাকবে। তবে এম নাজমুলের বিতর্কিত মন্তব্যের ফলে ক্রিকেটারদের অসন্তোষ এতটাই প্রবল, যে তারা মাঠে নামার আগে পদক্ষেপ না নেওয়া হলে আগামী ম্যাচে অংশ নেবে না। পরিস্থিতি এখন ক্রিকেট প্রশাসন ও খেলোয়াড়দের মধ্যে সমন্বয় ও আলোচনার অপেক্ষায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()