• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বিশ্বকাপে মারুফা আক্তারের ঝড়, মালিঙ্গা রীতিমতো মুগ্ধ

খেলা ডেস্ক: / ৩২ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপে মারুফা আক্তারের শুরুটা হলো দুর্দান্ত। দারুণ দুই ডেলিভারি করে প্রথম ম্যাচ শেষেই আলোচনায় চলে এসেছেন বাংলাদেশি এই পেসার। তার বোলিং দেখে মুগ্ধ হয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। রীতিমতো বিশ্বকাপের সেরা বলেই আখ্যা দিয়েছেন তার একটি ডেলিভারিকে।

পাকিস্তানের বিপক্ষে জিততে হলে সিদরাহ আমিনকে ফেরানো জরুরি ছিল। শেষ চার ইনিংসে তার নামের পাশে ছিল দুটো সেঞ্চুরি আর একটি ফিফটি, গড় ছিল ৩৩০! সেই তাকে রানের খাতাই খুলতে দেননি মারুফা। দারুণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেছেন তিনি। তার আগে ওপেনার ওমাইমা সোহেলকেও একই কায়দায় আউট করেছিলেন তিনি।

মূলত মারুফার এই ধারালো সুইং আর নিখুঁত নিয়ন্ত্রণের সামনেই ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। মারুফা এরপর আর উইকেট পাননি। নিখুঁত বোলিংয়ে পাকিস্তানকে চাপে রেখেছেন। আর তাতেই বাংলাদেশের জয়ের পথ তৈরি হয়ে গেছে। ম্যাচশেষে সেরার পুরস্কারটাও উঠেছে তার হাতে। তার বোলিং দেখে মালিঙ্গা মুগ্ধ হয়েছেন রীতিমতো। বিশেষ করে সিদরাহ আমিনকে ফেরানোর বলটা চোখে লেগে আছে তার। মালিঙ্গা নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘নিখাদ স্কিল যাকে বলা চলে! তার নিয়ন্ত্রণটাও অসাধারণ। এ পর্যন্ত বিশ্বকাপের সেরা ডেলিভারি এটা।’

বিষয়টা চোখে পড়েছে মারুফারও। তিনি কিছুক্ষণ পরেই সে পোস্টে গিয়ে লিখে এসেছেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ, কিংবদন্তি!’ মারুফা আর বাংলাদেশের পরের চ্যালেঞ্জ এবার ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর গোহাটিতে হবে সে ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()