• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বিশ্বকাপে গ্রুপ বদলের পথে বাধা, শ্রীলঙ্কাতেই থাকছে আয়ারল্যান্ড

খেলা ডেস্ক: / ১০৮ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শ্রীলঙ্কাতেই থাকছে আয়ারল্যান্ড

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছে, এমন প্রতিবেদনের মধ্যে ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়ারল্যান্ডের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরাচ্ছে না। তারা চায় না ভারতে গিয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটি ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমরা নিশ্চিত আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের ম্যাচগুলো সরানো হবে না। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্ব শ্রীলঙ্কায় খেলব।

আয়ারল্যান্ড গ্রুপ ‘বি’-তে রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমানের সঙ্গে। এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যান্ডি ও কলম্বোতে। অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে যেতে অনিচ্ছুক বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো বর্তমানে কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

গতকাল শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে এক বৈঠকে বিসিবি সম্ভাব্য সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব তোলে, যা বাস্তবায়ন করা হলে তুলনামূলকভাবে কম লজিস্টিক পরিবর্তন লাগবে। বিসিবি এক বিবৃতিতে জানায়, ‘ন্যূনতম লজিস্টিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’ একই সঙ্গে বিসিবি খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মী ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য তাদের আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করে। বিসিবি ও আইসিসি উভয় পক্ষই বিষয়টি নিয়ে আগামী দিনগুলোতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/দ্বিতীয়-স্তরের-আলবাসেতে/

আইসিসি প্রতিনিধিদলে ছিলেন ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ, যিনি সরাসরি উপস্থিত ছিলেন, এবং ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা, যিনি ভিসা জটিলতার কারণে ভার্চুয়ালি যোগ দেন। বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, নিরাপত্তা প্রধান (অব.) ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। চলতি মাসের শুরুতে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর উদ্ভূত নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে বাংলাদেশ ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারত থেকে তাদের ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()