• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বিএনপি সরকার গঠন করলে স্কুলের কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত হবে: তাবিথ আউয়াল /দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ১১৮ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

‘বিএনপি সরকার গঠন করলে স্কুলের কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত হবে’

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেছেন, বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারলে স্কুলের কারিকুলামে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, স্কুলজগতে ভালো ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার কোনো বিকল্প নেই। সেটাই হবে আমাদের আগামী দিনের কমিটমেন্ট ও প্রত্যাশা।

 

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফাইনাল খেলায় দেবীনগর ফুটবল দল ১-০ গোলে শাহজাহানপুর ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় বিপুল দর্শকের সমাগম ঘটে।

পরে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন তাবিথ আউয়াল। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()