• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’, আকবর আলী টস জিতে পাকিস্তান আগে ব্যাটে

খেলা ডেস্ক: / ৩১ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
আকবর আলী টস জিতে পাকিস্তান আগে ব্যাটে

রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক আকবর আলী। কাতারের রাজধানী দোহায় শিরোপা নির্ধারণী ম্যাচে আজ রোববার রাত সাড়ে ৮টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে পাকিস্তান মাঠে নেমেছে দ্বিতীয় শিরোপার খুঁজে, বাংলাদেশ চায় প্রথম শিরোপার স্বাদ।

ফাইনালে একাদশে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ ‘এ’ দল। সেমিফাইনালের একাদশ থেকে বাদ পড়েছেন জাওয়াদ আবরার ও আবু হায়দার রনি। বদলে সুযোগ পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মাহফুজুর রহমান রাব্বি।

বাংলাদেশ ‘এ’ দল— জিসান আলম, হাবিবুর রহমান সোহান, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, এস এম মেহেরব হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। পাকিস্তান ‘এ’ দল— মাজ সাদাকাত, ইয়াসির খান, মোহাম্মদ ফাইক, ইরফান খান (অধিনায়ক), গাজী ঘুরি, সাদ মাসুদ, আরাফাত মিনহাস, শহীদ আজিজ, আহমেদ দানিয়াল, উবাইদ শাহ ও সুফিয়ান মুকিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()