• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বরিশালে পৃথক দুই রাজনৈতিক মামলায় ৯ নেতাকর্মী জেলহাজতে

স্টাফ রিপোর্টার: / ৩৮ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
দুই রাজনৈতিক মামলায় ৯ নেতাকর্মী জেলহাজতে

বরিশালে পৃথক দুটি রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নয়জন নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার মামলায় জাতীয় পার্টির চারজন এবং হিজলায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের পাঁচজন নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। একই সাথে বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহাসিনুল ইসলাম হাবুলকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম। জেলহাজতে প্রেরিত চার জাতীয় পার্টি নেতা হলেন মোহাম্মদ জুম্মান, আক্তার হোসেন, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম। মামলার সূত্রে জানা যায়, গত ৩১ মে বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সদর রোড এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়ার অভিযোগ ওঠে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ‘রাষ্ট্র বিরোধী’ স্লোগান না দেয়ার অনুরোধ জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হামলার ঘটনা ঘটে।

পরে গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর দুই থেকে আড়াই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ওই মামলায় চার নেতাকে জেলহাজতে পাঠানো হয় এবং আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল জামিন পান। অন্যদিকে, হিজলা উপজেলায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী মো: শাহাবুদ্দিন পণ্ডিত, মো: মোশারফ হোসেন তালুকদার, মো. লিয়াকত কাজী, মো. হুমায়ুন কবির ও মো. ইলিয়াস মোল্লাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, চলতি বছরের ২২ জুলাই হিজলায় বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল রাজিব বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। উভয় মামলাই তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()