• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

পিএসএল দিয়ে ক্রিকেটে ফিরছেন সাকিব ; ৬ কোটিতে দিল্লি চায় মোস্তাফিজ কে/দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ৬০ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

কাজী খালেদ সিয়াম: দীর্ঘদিন বিরতির পর আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনও সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পিএসএলের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পর এক পর্যায়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় দু’দেশের শীর্ষ প্রিমিয়ার লিগ— আইপিএল ও পিএসএল। বিকল্প ভেন্যু নিয়ে আলোচনাও হয়, তাতেও কাজ হয়নি। তবে হঠাৎই সুখবর পান ক্রিকেট ভক্তরা। আবারও মাঠে গড়াবে এই দুই লিগ।

তবে, নিরাপত্তা শঙ্কায় এই আসরে বেশ কয়েকজন বিদেশিকে আর পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের জায়গায় নতুন করে খেলোয়াড় দলে ভেড়াচ্ছে তারা। সেই ধারাবাহিকতায় পিএসএলের এবারের আসরের বাকি অংশে খেলবেন সাকিব আল হাসান।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে।

৬ কোটি রুপিতে দিল্লি চায় মোস্তাফিজকে : আইপিএল এর পরের অংশে খেলতে ৬ কোটি রুপিতে মুস্তাফিজ কে দলে ভিড়িয়েছে “দিল্লি ক্যাপিটালস”।

বুধবার দুপুরে ” দিল্লি ক্যাপিটালস” এর ফেইসবুক পেইজে একটি পোস্ট এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আইপিএল এর এই ফ্র‍্যাঞ্চাইজি। তবে বিসিবি থেকে এখনও অনাপত্তিপত্র পাননি মুস্তাফিজুর রহমান। শেষ খবর পাওয়া অব্দি সে এখন বাংলাদেশ দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানে সংযুক্ত আরব আমিরাতের সাথে একটা টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()