• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

নির্বাচনী ডিউটিতে পুলিশ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

স্টাফ রিপোর্টার: / ১৩৬ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
নির্বাচনী দায়িত্বে পুলিশ, ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম

নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের প্রত্যাহার এবং গ্রামমুখী মানুষের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দীর্ঘ সময় ধরে ঢাকা-চট্টগ্রাম, মহাসড়ক ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে হাজারো যানবাহন আটকে আছে সড়কে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে আছে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ট্রাফিক পুলিশ জানায়, ভোট দেওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ায় যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কিন্তু নির্বাচনী দায়িত্ব পালনে বেশিরভাগ পুলিশ সদস্য মাঠে থাকায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছে মাত্র হাতেগোনা কয়েকজন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/যেসব-এলাকায়-হর্ন-বাজালে-১/

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ  টিআই জুলহাস উদ্দিন জানান, নির্বাচন উপলক্ষে তাদের প্রায় সব সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে। ‘আমরা শিমরাইলে মাত্র দুইজন ডিউটি পালন করছি। পর্যাপ্ত জনবল না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে,’ বলেন তিনি। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সাহাবুর রহমান বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড় এবং এশিয়ান হাইওয়েতে  চলমান সংস্কার কাজের কারণে সেখানকার যানজটের প্রভাব এই সড়কেও পড়েছে। নির্বাচনী দায়িত্বে আমাদের বেশিরভাগ সদস্য চলে যাওয়ায় জনবল সংকটে যানবাহন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি।’ তিনি আরও বলেন, আমাদের থানায় মাত্র চারজন পুলিশ সদস্য রয়েছে। বাকিরা সবাই নির্বাচনী ডিউটিতে। তবুও আমরা যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()