• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ভারতের কাছে হারের মুখে

খেলা ডেস্ক: / ৩৩ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
বিশ্বকাপে বাংলাদেশ ভারতের কাছে হারের মুখে

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে রবিবার (২৬ অক্টোবর) ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ধীরগতিতে ইনিংস শুরু করে। শুরুতেই দুই ওপেনার ঝুঁকিতে পড়ে, ১২.২ ওভারে দলের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৩৯। ঠিক তখনই নামে বৃষ্টি। বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ২৭ ওভারে আনা হয়। এর ফলে ডাকওয়ার্থ লুইস (DLS) পদ্ধতিতে ভারতের জন্য নির্ধারিত লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার, তিনি ৫৩ বলে এক প্রান্ত আগলে রাখেন। এছাড়া সোবহানা ২১ বলে ২৬ রান করেন। নিগার সুলতানা জ্যোতি ২৪ বলে ৯ রান করেন। শুরুতে ঝুঁকিতে থাকা ওপেনার রুবাইয়া হায়দার মাত্র ৩২ বলে ১৩ রান করে আউট হন।

খেলার সময় বৃষ্টির কারণে প্রায় ঘণ্টা দুয়েক বিরতি হয়। এতে বাংলাদেশকে সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১১৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। এবার ভারতের ব্যাটসম্যানদের ওপর থাকবে সহজ লক্ষ্য ১২৬ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()