• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি: আজহারুল ইসলাম

স্টাফ রিপোর্টার: / ৩৩ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
প্রার্থী আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ‘সম্প্রীতি সমাবেশে’ তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে আজহারুল  বলেন, নির্বাচনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। “আমাদের লক্ষ্য একটাই—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক করিম হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা আলী আজগর, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ডা. মিজানুর রহমান ও বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিমসহ স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()