• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

দ্বিতীয় স্তরের আলবাসেতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে

খেলা ডেস্ক: / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
আলবাসেতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে

কোপা দেল রের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে দ্বিতীয় স্তরের দল আলবাসেতে। বুধবার রাতে নিজেদের মাঠে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। নিয়মিত একাদশের বেশ কয়েকজন তারকাকে ছাড়া মাঠে নামা রিয়াল শুরু থেকেই ফিনিশিংয়ের সমস্যায় ভুগেছে। অন্যদিকে, ঘরের মাঠে কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে উজ্জীবিত ফুটবল উপহার দেয় আলবাসেতে। ইউরোপের সফলতম ক্লাবটির রক্ষণে চিড় ধরিয়ে স্মরণীয় জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা।

চোট ও বিশ্রাম মিলিয়ে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, রদ্রিগোসহ নিয়মিত আরও বেশ কয়েকজনকে ছাড়াই এই ম্যাচের স্কোয়াড সাজান রিয়ালের নতুন কোচ আরবেলোয়া। আলোন্সোর শেষ ম্যাচ থেকে একাদশে ছয়টি পরিবর্তন আনেন তিনি। শাভি ভিয়ার গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই রিয়ালকে সমতায় ফেরান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে স্বাগতিকরা আবার এগিয়ে যায় হেফতে বেতানকরের গোলে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিসিবি-পরিচালক-নাজমুলের/

চার মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে রিয়ালকে দ্বিতীয়বার সমতায় ফেরান গন্সালো গার্সিয়া। শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা বেতানকর। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো রেয়ালের বিপক্ষে জিতল আলবাসেতে। দুই দলের আগের ১৪ দেখায় ১১টিতে জিতেছিল রিয়াল, ড্র হয়েছিল ৩টি। এই হারের মাধ্যমে রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়ার শুরুটাও সুখকর হলো না। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের পরদিন গত শাবি আলোন্সোকে কোচের পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় আরবেলোয়াকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()