বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়িয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এটি খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি এক লাখ টাকা করা হয়েছে। নারী ক্রিকেটারদের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে—টি-টোয়েন্টিতে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং লম্বা ফরম্যাটে ২০ হাজার টাকা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঈদে-ক্রিকেটারদের-শুভেচ্ছ/
এছাড়া তাদের মাসিক বেতন বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। পুরুষ ক্রিকেটারদের বেতনও বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।