• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ঢামেক হাসপাতাল থেকে নিখোঁজ তিন বছরের শিশু কাজী ফুজাইল উদ্ধার, এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: / ১১৪ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
নিখোঁজ তিন বছরের শিশু কাজী ফুজাইল উদ্ধার, এক যুবক আটক

রোগী দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র‌্যাব। আজ রোববার (২২ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে লালবাগ এলাকায় থেকে কাজী ফুজাইলকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত এক যুবককেও আটক করা হয়েছে।”

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জাসাস-আহ্বায়ক-চিত্র-নায/

এর আগে গতকাল বেলা সাড়ে ৩টার দিকে মামার সঙ্গে রোগী দেখতে এসে হাসপাতালের তৃতীয় তলা থেকে সে নিখোঁজ হয় বলে জানিয়েছিল পরিবার। এ বিষয়ে শিশুটির মামা নাজমুল হাসান আরিফ জানান, বিকেলে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থানকালে হঠাৎ করেই তার ভাগনা ফুজাইল নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ শিশুটির বাবা কাজি মাজহারুল ইসলাম জানান, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছিল।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/কিশোরগঞ্জের-ঐতিহাসিক-শোল/

শিশুটির মামা আরও বলেন, রাত ৯টার দিকে একটি মোবাইল ফোন থেকে তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ফোনে বলা হয়, শিশুটি তাদের হেফাজতে আছে এবং তাকে ফিরে পেতে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যোগাযোগ করতে হবে। শিশুটির বাড়ি রাজধানীর দক্ষিণখান থানার কাওলা নামাপাড়া এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()