আজ শুক্রবার ঢাকা-১৭ আসনে জাতীয় নাগরিক পার্টি(এনপিপি)মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী তাজনূভা জাবীন দল মত নির্বিশেষে সকল কে নিয়ে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা শুরু করলেন
স্টাফ রিপোর্টার:
গতকাল রাত দশটায় বনানীর স্টার কাবাব রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনপিপি)র মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন হতে সংসদ সদস্য পদপ্রার্থী তাজনূভা জাবীন বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।বনানী গুলশান ভাটারা থানার জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাকর্মী সহ ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা তাদের নির্বাচনী কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন।

এ সময় সংসদ সদস্য প্রার্থী তাজনূভা জাবীন উপস্থিত সকল নেতাকর্মী এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন- আমাদের সংগ্রাম ফ্যাসিবাদ চাঁদাবাজ ও দেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যারা খুন গুম সহ দেশের জনগণ কে চরম বৈষম্যের স্বীকার করে এ দেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল তাদের বিরুদ্ধে। পতিতো খুনি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার কে ছাত্র জনতার কঠিন সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে যেমনি ভাবে বিজয় অর্জন করেছি ঠিক তেমনি ভাবে আমাদের সকল কে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন সমাজ ও দেশ গড়ার প্রত্যয়ে সৎ যোগ্য দেশপ্রেমিক জনপ্রতিনিধিদে কে নির্বাচন করে জাতীয় সংসদে পাঠাতে হবে।
আগামীতে এমন একটি সংসদ এবং সংসদ প্রতিনিধি নির্বাচন করতে হবে যারা দেশ থেকে চিরতরে বৈষম্য দূর করে দিয়ে একটি উন্নয়নশীল কল্যাণ কর রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবে। তিনি আরো বলেন ফ্যাসিবাদ চাঁদাবাজ অযোগ্য অথর্ব ব্যক্তি গোষ্ঠী দেশের সম্পদ লুণ্ঠনকারী কেউ যেন আর সংসদ প্রতিনিধি হতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
শুক্রবার সকাল ১১টা থেকে বনানী ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট, ফল পট্টি ও বনানী মসজিদের আশপাশের বিভিন্ন চায়ের দোকানে জনগণের সাথে কথা বলেন এবং লিফলেট বিতরণ ও

ঢাকা ১৭ আসন নিয়ে তার কর্মপরিকল্পনা উল্লেখ করে গণসংযোগ করেন।