• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ঢাকা-১৭ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাজনূভা জাবীন নির্বাচনী গন সংযোগ শুরু করলেন

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-১৭ আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে তাজনূভা জাবীন নির্বাচনী গন সংযোগ শুরু করলেন
স্টাফ রিপোর্টার:

গতকাল রাত দশটায় বনানীর স্টার কাবাব রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনপিপি)র মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন হতে সংসদ সদস্য পদপ্রার্থী তাজনূভা জাবীন বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মোঃ তৌহিদ মোঃ সাগর ও ওমর ফারুক।বনানী গুলশান ভাটারা থানার জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাকর্মীদের মধ্যে মোহাম্মদ রিফাত,দুলাল শেখ,আলিম হোসেন, এম এইচ রাজু, সহ ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা তাদের নির্বাচনী কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন।

এ সময় সংসদ সদস্য প্রার্থী তাজনূভা জাবীন উপস্থিত সকল নেতাকর্মী এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন- আমাদের সংগ্রাম ফ্যাসিবাদ চাঁদাবাজ ও দেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যারা খুন গুম সহ দেশের জনগণ কে চরম বৈষম্যের স্বীকার করে এ দেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল তাদের বিরুদ্ধে।

পতিতো খুনি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার কে ছাত্র জনতার কঠিন সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে যেমনি ভাবে বিজয় অর্জন করেছি ঠিক যেমনি ভাবে আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন সমাজ ও দেশ গড়ার প্রত্যয়ে সৎ যোগ্য দেশপ্রেমিক জনপ্রতিনিধিদে কে নির্বাচন করে জাতীয় সংসদে পাঠাতে হবে। আগামীতে এমন একটি সংসদ এবং সংসদ প্রতিনিধি নির্বাচন করতে হবে যারা দেশ থেকে চিরতরে বৈষম্য দূর করে দিয়ে একটি উন্নয়নশীল কল্যাণ কর রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবে। তিনি আরো বলেন ফ্যাসিবাদ চাঁদাবাজ অযোগ্য অথর্ব ব্যক্তি গোষ্ঠী দেশের সম্পদ লুণ্ঠনকারী কেউ যেন আর সংসদ প্রতিনিধি হতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

শুক্রবার সকাল ১১টা থেকে বনানী ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট, ফল পট্টি ও বনানী মসজিদের আশপাশের বিভিন্ন চায়ের দোকানে জনগণের সাথে কথা বলেন এবং লিফলেট বিতরণ ও ঢাকা ১৭ আসন নিয়ে তার কর্মপরিকল্পনা উল্লেখ করে গণসংযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()