• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ডিমলায় হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৫৬ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
ডিমলায় হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলা-এ হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী এলাকার বাসিন্দা মো. আবু বকর সিদ্দিকের কন্যা।পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে জ্বর, কাশি ও শরীরে র‍্যাশসহ হামের উপসর্গ দেখা দিলে শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বড়বার্তা-মুন্সি-বাড়ি-জ/

সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তার মৃত্যু হয়। এ বিষয়ে নীলফামারীর সিভিল সার্জন জানিয়েছেন, জেলায় বর্তমানে হামের উপসর্গ নিয়ে অন্তত ৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।তিনি আরও জানান, হামের উপসর্গে আক্রান্ত হয়ে জেলায় এটি প্রথম শিশুমৃত্যুর ঘটনা হিসেবে রেকর্ড হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()