• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

টেস্ট-টি-টোয়েন্টি বিদায়, কোহলির ওয়ানডে যাত্রা অব্যাহত

খেলা ডেস্ক: / ১১১ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের মধ্যে দুটিকে (টেস্ট ও টি-টোয়েন্টি) বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ানডে ফরম্যাট খেলছেন। এই ফরম্যাটেও হয়ত পরবর্তী বিশ্বকাপের পর আর তাকে দেখা যাবে না। অবশ্য তার আগেই নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে শুরু থেকেই খেলছেন কোহলি। তবে এই দলের হয়ে শিগগিরই আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে পারেন কোহলি, ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে।

রেভস্পোর্টজের সাংবাদিক রোহিত জুগলানের বরাত দিয়ে ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে, কোহলি সম্প্রতি একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। সেই ব্র্যান্ডটি ছিল আরসিবির সঙ্গে যুক্ত। ফলে কোহলির উপস্থিতি সেখানে গুরুত্বপূর্ণ ছিল। তবে কোহলি তার বিকল্প খুঁজতে বলেছেন। ধারণা করা হচ্ছে, যেহেতু কোহলি আইপিএল ছাড়ার পরিকল্পনা করছেন, তাই এখন তিনি আর আরসিবি’র সঙ্গে সম্পর্কিত কোনো ব্র্যান্ডে নাম লেখাচ্ছেন না।

প্রসঙ্গত, চলতি মাসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন বিরাট কোহলি। আগামী ১৯ অক্টোবর পার্থের অপটাস স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবেন কোহলিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()