• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

টাঙ্গাইল–৮ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার: / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
প্রচারণায় কাদের সিদ্দিকী

টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের (হরিণ প্রতীক) পক্ষে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ বৃহস্পতিবার বেলা তিনটা থেকে তিনি সখীপুর উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। কাদের সিদ্দিকীর দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে তিনি আগেই টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাগেরবাড়ী বাজার থেকে প্রচারণা শুরু করেন কাদের সিদ্দিকী। পরে হামিদপুর গণ উচ্চবিদ্যালয় মাঠে এবং ইন্দারজানী বাজারে উঠান বৈঠকে বক্তব্য দেন। বাগেরবাড়ী বাজারে উঠান বৈঠকে তিনি বলেন, সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে এ আসনের মানুষ নিরাপদ থাকবে। তিনি আরও বলেন, তিনি বিএনপির বিরুদ্ধে নন, তবে টাঙ্গাইল–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরোধিতা করছেন।

কাদের সিদ্দিকীর অভিযোগ, অতীতে এক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দুর্ব্যবহার ও আরেক মুক্তিযোদ্ধা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীবকে লাঞ্ছনার ঘটনায় আহমেদ আযম খানের অনুসারীরা জড়িত ছিলেন। গত রমজানে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা ও এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানান এবং জনগণের কাছে ‘হরিণ’ প্রতীকে ভোট চান।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জামায়াত-পাকিস্তানও-চায়নি/

দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর কাদের সিদ্দিকী বড়চওনা ইউনিয়নের রাজনীতির মোড়, বড়চওনা বাজার ও কুতুবপুর কলার হাটে উঠান বৈঠকে অংশ নেবেন। তাঁর সঙ্গে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীরসহ আরও নেতা–কর্মীরা উপস্থিত থাকবেন।

প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি বিকেলে কাদের সিদ্দিকীর সখীপুর পৌরসভার বাসভবনে একটি সমন্বয় সভার আহ্বান করা হয়। একই সময়ে কাছাকাছি স্থানে পৌর যুবদলের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল চলছিল। মাইকের শব্দের কারণে সমন্বয় সভা স্থগিত করতে হয়। পরে কাদের সিদ্দিকী ওই দোয়া মাহফিলে যোগ দেন। তাঁর বক্তব্যের এক পর্যায়ে বিএনপির প্রার্থীকে কটাক্ষ করে কথা বলায় সেখানে হট্টগোল সৃষ্টি হয় এবং তিনি স্থান ত্যাগ করেন। ওই ঘটনার পর কাদের সিদ্দিকী আজ বৃহস্পতিবার প্রথম নির্বাচনী মাঠে প্রচারণায় নামলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()