• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স বিশ্ব রেকর্ড গড়ে টানা ২৮ টি-টোয়েন্টি ম্যাচে উইকেট

খেলা ডেস্ক: / ১০১ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
ব্র্যাড ইভান্স বিশ্ব রেকর্ড গড়ে টানা ২৮ টি-টোয়েন্টি ম্যাচে উইকেট

শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্কাকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন জিম্বাবুয়ের তারকা পেসার ব্র্যাড ইভান্স। আজ সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে উইন্ডিজের অধিনায়ক শাই হোপকে ফিরিয়ে বিশ্ব রেকর্ডটা নিজের করে নিলেন জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স। ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে ইভানসকে তুলে মারতে যান হোপ। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে ব্রায়ান বেনেট ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন। তাতে স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা ২৮ ম্যাচে উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ইভান্স।

এই তালিকায় দুইয়ে থাকা মালিঙ্গা স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা ২৭ ম্যাচে উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। যার মধ্যে রয়েছে ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে রয়েছে হ্যাটট্রিক।

মালিঙ্গার সঙ্গে এই তালিকায় যৌথভাবে দুইয়ে আয়ারল্যান্ডের রস অ্যাডাইর। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত টানা ২৭ ম্যাচে উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাডাইর। পাকিস্তানের উসমান তারিক এই তালিকায় তিনে। থেমে থেমে স্পিন বোলিং করে এরই মধ্যে আলোচনায় এসেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা ২৫ ম্যাচে উইকেট পেয়েছেন অদ্ভুত বোলিং অ্যাকশনের এই বোলার। এরই মধ্যে হ্যাটট্রিকও করে ফেলেছেন তারিক। ইভান্সের কীর্তি গড়ার দিনে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রানের রেকর্ড গড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()