• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ছিটকে গেলেন গিল, পান্তের কাঁধে ভারতের নেতৃত্ব

খেলা ডেস্ক: / ২৭ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
ছিটকে গেলেন গিল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে বড় ধাক্কা খেল ভারত। কলকাতা টেস্টে ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়ার পর দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন ব্যাটার শুভমান গিল। ফলে শনিবার থেকে গুয়াহাটিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত। শুক্রবার সকালে এক বিবৃতিতে বিসিসিআই জানায়, গিলকে আরো চিকিৎসা ও ‘অতিরিক্ত পর্যবেক্ষণের’ জন্য মুম্বাইয়ে পাঠানো হয়েছে। যদিও ১৯ নভেম্বর দলের সঙ্গে গুয়াহাটি পৌঁছেছিলেন তিনি, তবুও সর্বশেষ মেডিক্যাল রিপোর্টে ঝুঁকির কারণে তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। দ্রুত মাঠে ফেরালে ঘাড়ের স্পাজম আবার দেখা দিতে পারে, এমন আশঙ্কাই চিকিৎসকদের সতর্ক করেছে।

ক্রিকইনফো জানিয়েছে, গিলের ইনজুরি এতটাই অস্বস্তিকর যে ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তার থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২৩ নভেম্বর ঘোষণা হবে সেই সিরিজের দল, আর সেখানেও গিলের নাম না থাকার সম্ভাবনাই বেশি। কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে মাত্র তিন বল খেলেই তীব্র ব্যথা অনুভব করলে তৎক্ষণাৎ মাঠ ছাড়েন গিল। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিসিসিআই নিশ্চিত করে যে তিনি আর ম্যাচে ফিরতে পারবেন না। সেই ম্যাচে ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ৯৩ রানে গুটিয়ে গিয়ে ৩০ রানে হারের লজ্জায় পড়ে।

এদিকে দ্বিতীয় টেস্টে অধিনায়ক হিসেবে পন্তের সামনে বড় দায়িত্ব, হার থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফেরানোই এখন প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()