• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

চার দিনের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিনিধি: / ৩১ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
চার দিনের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

টানা চার দিনের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী ঢাকায়। আজ রবিবার থেকে অফিস-আদালত খোলার কথা। তাই গতকাল শনিবার থেকেই ঢাকামুখী হতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, মহাখালী, সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী ও গুলিস্তান বাস টার্মিনাল, কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের উল্লেখযোগ্য ভিড় লক্ষ করা গেছে। কয়েক দিন ধরে রাজধানী প্রায় গণপরিবহনশূন্য থাকলেও ছুটি শেষে গতকাল দেখা গেছে ভিন্ন চিত্র।

সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে শুক্রবার রাত থেকেই ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করে। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে কর্মজীবী মানুষ ফিরছেন। যাত্রীরা জানায়, বাড়ি যাওয়ার সময় অতিরিক্ত ভাড়া গুনতে হলেও ফেরার পথেও নির্ধারিত ভাড়ার চেয়ে জনপ্রতি ১০০ থেকে ২০০ টাকা বেশি আদায় করা হচ্ছে। রাজশাহী থেকে ফেরা আলী আহসান বলেন, সাধারণত নন-এসি বাসের ভাড়া ৭০০ থেকে ৮০০ টাকা হলেও এখন এক হাজার টাকার নিচে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ছুটির কারণে বাড়ি গিয়েছিলাম। যাওয়ার সময় বিড়ম্বনা হলেও ফেরার পথে মোটামুটি ভালোভাবেই ফিরতে পেরেছি। গাইবান্ধা থেকে ফেরা শাহ আলম বলেন, টিকিটের দাম কিছুটা বেশি নেওয়া হয়েছে, তবে যাত্রাপথে তেমন কোনো সমস্যা হয়নি।

গাবতলীর পাশাপাশি মহাখালী, সায়েদাবাদ ও অন্যান্য টার্মিনালেও ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেছে। বিভিন্ন পরিবহনের কাউন্টার সূত্রে জানা গেছে, গতকাল সারা দিন এবং আজ রবিবার সকাল পর্যন্ত ঢাকায় ফেরা মানুষের চাপ অব্যাহত থাকতে পারে। রেলপথেও একই চিত্র দেখা গেছে। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় ছিল। ভোর থেকে একের পর এক যাত্রীবোঝাই ট্রেন ঢাকায় প্রবেশ করেছে। কমলাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, সকাল থেকে সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার বাইরে থেকে আসা বেশির ভাগ ট্রেন যাত্রীপূর্ণ ছিল। দুপুরের পর থেকে ঢাকায় ফেরার চাপ আরো বাড়বে এবং তা রবিবার সকাল পর্যন্ত চলতে পারে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/নারায়ণগঞ্জে-সাবেক-মন্ত্র/

নৌপথেও ঢাকামুখী মানুষের চাপ দেখা গেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে ফেরা যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আজ ও আগামীকালও নৌপথে যাত্রীর চাপ থাকতে পারে। এদিকে কয়েক দিন ধরে রাজধানীতে গণপরিবহন চলাচল খুবই সীমিত থাকলেও গতকাল শনিবার সকাল থেকেই চিত্র বদলাতে শুরু করে। নির্বাচনের কারণে রিকুইজিশনে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে সড়কে নামছে। বাসের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার সংখ্যাও বেড়েছে। গুলিস্তান থেকে বাড্ডা, রামপুরা হয়ে উত্তরা আব্দুল্লাহপুর, গাজীপুর চৌরাস্তা, মহাখালী হয়ে উত্তরা এবং মিরপুর রুটে গণপরিবহন চলাচল স্বাভাবিকভাবে চলছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ছিল। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন দেশ কার্যত ছুটির মধ্যে ছিল। ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের ভিড়ে আবারও ধীরে ধীরে চেনা রূপে ফিরছে ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()