রাজধানীর অভিজাত এলাকা গুলশানে মদ্যপ অবস্থায় গণউপদ্রব সৃষ্টির অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের এই অভিযান চালানো হয় গুলশান এর গুলশান-২ নম্বর এলাকার কিংফিশার ও মিডিয়া ক্লাব সংলগ্ন এলাকায়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বিভিন্ন বয়সী ১৯ জন ব্যক্তি, যাদের বিরুদ্ধে অভিযোগ—তারা মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তি বিঘ্নিত করেছেন এবং গণউপদ্রব সৃষ্টি করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় গ্রেপ্তারদের কারও কাছেই মদ্যপানের বৈধ লাইসেন্স পাওয়া যায়নি।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/দৈনন্দিন-১৫টি-ভুল-অভ্যাস/
গুলশান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা ও গণউপদ্রব সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/রাজধানীতে-ডিবির-অভিযানে/
ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাজধানীর অভিজাত এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।