• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনায় বিরলে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনায় বিরলে ছাগল বিতরণ

দিনাজপুরের বিরল উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিরল পুরিয়া বলদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মুল্লুক দেওয়ান ওয়াকফ স্টেট হাফিজিয়া মাদ্রাসা ও দেওয়ানজি দিঘী হাফিজিয়া মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আক্কারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ মণ্ডল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাগল গ্রহণের সময় মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে নিয়ে পৃথকভাবে প্রতিটি মাদ্রাসায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মুহতামিমরা।পরে বোচাগঞ্জ উপজেলায় আরও ২টি মাদ্রাসায় এতিম শিশুদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()