• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

কেন্দ্র দখল ও হামলার অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ববি হাজ্জাজ

স্টাফ রিপোর্টার: / ৪৮ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্র দখল ও হামলার অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ববি হাজ্জাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে নির্বাচনের দিন কেন্দ্র দখল এবং বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

এ সময় ববি হাজ্জাজ বলেন, মামুনুল হকের নির্দেশেই তার নেতাকর্মীরা যখন কেন্দ্র দখল করতে চায়, তখন বিএনপির সমর্থকেরা তাদের বাধা দিলে তাদের ওপর হামলা চালায়। এতে একাধিক কেন্দ্রে প্রায় শতাধিক বিএনপিকর্মী আহত হন। আহতদের মধ্যে হায়দার আলীর অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, তিনি এখন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার হুকুম দেওয়ায় মামুনুল হককে প্রধান আসামি করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ববি হাজ্জাজ। এছাড়াও মোহাম্মদপুরে মাদক ও সন্ত্রাস দমনে সিসি ক্যামেরা, পুলিশ বক্স স্থাপন এবং টহল টিম বৃদ্ধিসহ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()