• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

কুড়িগ্রামের চরাঞ্চলে ঈদের মাংস বিতরণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৮ ব্যাচ

নিজস্ব প্রতিবেদক: / ১৭০ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা চরে ঈদের আনন্দ ভাগাভাগি করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থীরা। ঈদুল আজহার দ্বিতীয় দিনে এই মানবিক উদ্যোগে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়।

শুক্রবার দুপুরে দুর্গম এই চরাঞ্চলে আয়োজন করা হয় এ বিতরণ কার্যক্রমের। নদীবেষ্টিত এলাকার অসহায় মানুষের কাছে ঈদের আনন্দ পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/রংপুর-মেডিকেল-কলেজ-হাসপা/

স্থানীয়দের উপস্থিতিতে ধাপে ধাপে শতাধিক পরিবারের হাতে কোরবানির মাংস তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ঈদের প্রকৃত আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্গম চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ডিমলায়-হামের-উপসর্গে-১১-দ/

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নদীবেষ্টিত ও যোগাযোগবিচ্ছিন্ন চরের মানুষের জন্য এমন সহায়তা ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে। এভাবেই ঈদের আনন্দ পৌঁছে গেল কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের ঘরে ঘরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()