• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ইয়োলো ফিভার টিকা না থাকায় বাদ তিন তারকা খেলোয়াড়

খেলা ডেস্ক: / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
ইয়োলো ফিভার টিকা না থাকায় বাদ তিন তারকা খেলোয়াড়

আসন্ন অ্যাঙ্গোলা ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। মধ্য আফ্রিকান দেশটিতে ভ্রমণের জন্য বাধ্যতামূলক হলুদ জ্বরের (ইয়োলো ফিভার) টিকা সংক্রান্ত নিয়ম না মানায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমেওনে।আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টিকার প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিতে পারায় কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দল থেকে এই তিন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে।

এর আগে হাঁটুর চোটে দলে থাকতে পারেননি ডিফেন্ডার এনজো ফার্নান্দেজ। নতুন করে তিনজন বাদ পড়ায় জায়গা পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজ। সঙ্গে যুক্ত হয়েছেন উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। ধারণা করা হচ্ছে, কেভিন ম্যাক অ্যালিস্টার অ্যাঙ্গোলার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক ম্যাচটি খেলবেন। অন্যদিকে ইনজুরি থেকে সেরে ওঠা লিসান্দ্রো মার্টিনেজ শুধুমাত্র অনুশীলনে অংশ নেবেন, মূল ম্যাচে তাকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি।

চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটি আর্জেন্টিনা খেলবে আগামী শুক্রবার (১৪ নভেম্বর)। প্রতিপক্ হিসেবে আছে অ্যাঙ্গোলা। এরপর মার্চে ফিনালিসিমা পর্যন্ত স্কালোনির শিষ্যরা আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না। অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের পর বাকি চার দিন তারা অনুশীলন ক্যাম্পেই কাটাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()