• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ইংল্যান্ডকে ১৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নারী দল

Reporter Name / ১০০ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

শুরুর লড়াইটা করলেন শবনম মোস্তারি। আর শেষটায় ঝড় তুললেন রাবেয়া খান। তাতে দুজনের লড়াইয়ে নারী বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ১৭৮ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। গুয়াহাটিতে এই রানে প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারাতে হলে দারুণ বোলিং করতে হবে মারুফা আক্তার-নাহিদা আক্তারদের।

তবে তার আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো পায় না বাংলাদেশ। দলীয় ২৫ রানের মধ্যে ২ উইকেট হারানোয়। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে ফিফটি করা ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের ৪ রানের বিপরীতে ডাক মেরে আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখান থেকে মোস্তারিকে সঙ্গী করে দলীয় সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেন শারমিন আক্তার।
তবে ব্যক্তিগত ৩০ রানে শারমিন আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। এক প্রান্ত অবশ্য আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা করে যান ফিফটি হাঁকানো মোস্তারি।অষ্টম ব্যাটার হিসেবে যখন আউট হলেন মোস্তারি তখন তার নামের পাশে ৬০ রান। ৮ চারে ইনিংসটি সাজান তিনি। আর শেষ দিকে যদি অপরাজিত ৪৩ রানের ঝোড়ো ইনিংস না। খেলতেন রাবেয়া তাহলে এই সংগ্রহটাও পেত না বাংলাদেশ। ১৫৯.২৫ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৬ চার ও ১ ছক্কায়। পুরো ইনিংসে একটিমাত্র ছক্কার দেখা পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()