• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদসহ সর্বস্ব লুট

নিজস্ব প্রতিবেদক / ৩৯ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্ণালংকার, নগদ টাকা ও ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাত দলটি। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত প্রায় ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা প্রায় ২ ভরি স্বর্ণ, ১০ ভরি রুপা, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে।

এরপর একই ডাকাত দল পাশের আরেক প্রবাসী আল আমিনের বাড়িতে হামলা চালায়। সেখানে দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। সবশেষে ডাকাতরা রাস্তার পাশে অবস্থিত পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণ, ১ ভরি রুপা এবং ঘরের বিভিন্ন সামগ্রী লুট করা হয়। এমনকি ঘরের কাপড়-চোপড়ও নিয়ে যায় তারা।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বড়বার্তা-মুন্সি-বাড়ি-জ/

স্থানীয়রা জানান, একটি বাড়ি সড়কের পাশে থাকলেও বাকি দুটি বাড়ি ভেতরের দিকে হওয়ায় ডাকাতরা সহজেই একের পর এক ঘটনা ঘটাতে সক্ষম হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()