ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিনের মেয়র পদপ্রার্থী সালাহ উদ্দিন মিঠুর নগর বাসীকে ঈদের শুভেচ্ছা ও দোয়া চেয়েছেন
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করে,পুরান ঢাকাকে শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয় বাস্তবে রোডম্যাপ, হেরিটেজ সংরক্ষণ, জলাবদ্ধতা মুক্ত গলি, নিরাপদ ফুড স্ট্রিট, বুড়িগঙ্গার সৌন্দর্য ফেরানোই হোক আমাদের অগ্রাধিকার।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরবাসী কে ঈদের শুভেচ্ছা ও সুখ সমৃদ্ধি কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
তিনি বলেন,পুরান ঢাকা বাঁচলে ঢাকার প্রাণ বাঁচবে।”
পুরান ঢাকা শুধু একটা এলাকা না, এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির প্রাণকেন্দ্র।
সালাহ উদ্দিন মিঠু বলেন আসুন সকলে মিলে একসাথে পুরান ঢাকাকে বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলি।