চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসমিল্লাহ ম্যানশন এলাকায় শত শত স্থানীয় বাসিন্দা বিক্ষোভে অংশ নেন। তারা অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/নোয়াখালীতে-ছাত্রদলের-কমি/
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর উত্তেজনা চরমে পৌঁছে যায়। অভিযুক্তকে আটক করে ভবন থেকে বের করার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। একপর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/৪-তলা-ভবনে-ব্যয়-সাড়ে-১৬-কোট/
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা। সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। রাত ৯টা পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা মুখোমুখি অবস্থানে থাকায় এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।