• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

কালবৈশাখীতে লণ্ডভণ্ড কলাপাড়া

নিজস্ব প্রতিবেদক: / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

উপজেলায় কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত উপজেলায় ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য এবং দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির কারণে সাগর ও নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর, নবাবপুর, চাকা মাইয়া, ডালবুগঞ্জ এবং বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বজ্রপাতে অর্ধশতাধিক গবাদিপশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। এতে বহু পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দেশের অন্তত ১৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত এবং পায়রাসহ চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/তজুমদ্দিনের-মেঘনায়-ট্রলা/

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, বৃষ্টিপাত আরও বাড়তে পারে এবং ঘন ঘন বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বাতাসের চাপ বৃদ্ধির বিষয়েও সতর্ক করেন তিনি। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। ইতোমধ্যে কয়েকটি পরিবার ও একটি মাদ্রাসাকে ঢেউটিন ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তালিকা সম্পন্ন হলে আরও সরকারি সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()