• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

মানবিক সাংবাদিকতায় ‘হাফেজ্জী সেবা পদক-২০২৬’ পেলেন মোঃ মতিউর রহমান

মোশাররফ হোসাইন রাজু: / ৯৪ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সামাজিক ও মানবিক সেবামূলক বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৫৬ ব্যক্তি ও সংস্থাকে ‘হাফেজ্জী সেবা পদক–২০২৬’ প্রদান করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সেনা মালঞ্চে দেশের ও দেশের বাহিরের মিশর, সুদান, ফিলিস্তিন, তুরস্ক ও আফগানিস্তান হতে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মানবসেবা, মানবিক সাংবাদিকতা, ডিজিটাল মাধ্যমে মানবিক কনটেন্ট প্রচার, শিক্ষা, চিকিৎসা ও নার্সিংসহ মোট ৭টি ক্যাটাগরিতে ৮টি সংস্থা এবং ৪৮ জন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। মানবিক সাংবাদিক ক্যাটাগরিতে হাফেজ্জী সেবা পদক-২০২৬ সম্মাননায় ভূষিত হয়েছেন

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শুক্রবার-সকাল-থেকে-গ্যাস/

দৈনিক এশিয়া বাণীর প্রধান সম্পাদক মো: তাজুল ইসলাম, দি ফাইন্যান্স টুডে’র সম্পাদক মোঃ মতিউর রহমান,দি মুসলিম টাইমস পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল খালেক খন্দকার এবং দৈনিক বাংলাদেশ যুগান্তর সম্পাদক মো: মোশাররফ হোসাইন রাজু সহ ৫৬ ব্যক্তি ও সংস্থা হাফেজ্জী সেবা পদক-২০২৬ পুরস্কারে ভূষিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইন্টারিম সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ চৌধুরী।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/যশোরে-উলশী-খাল-পুনঃখনন-উদ/

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মাওলানা মাহফুজুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব নওমুসলিম মুহাম্মদ রাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমদ যায়েদ মাবরুক, মিশরের ইজিপ্টিয়ান ইয়ুথ কাউন্সিলের চেয়ারম্যান ড. মোহাম্মদ মামদুহ, তুরস্কের গবেষণা প্রতিষ্ঠান মারকাজুল বুহুস অলফিকিরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. শেখ ইহসান শেনোজাক আফানদি, ফিলিস্তিনি মানবাধিকার নেতা ড. নাওয়াফ হাইল তাকরুরী, ইসলামি চিন্তাবিদ আল্লামা মামুনুল হক, সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, এবং জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমসহ অনেকে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বজ্রপাতে-নিহত-ছেলের-কবর-প/

সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, সমাজের নানা স্তরে মানবসেবায় নিয়োজিত ব্যক্তি ও সংগঠনগুলোকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে অনুপ্রেরণা জোগাবে। উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের শিক্ষা, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং ফিলিস্তিন ও সুদানের অসহায় মানুষের জন্য খাদ্য, চিকিৎসা ও আবাসনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()