• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

টঙ্গীতে বহুতল ভবনের অষ্টম তলায় আগুন

নিজস্ব প্রতিবেদক / ১১৫ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
টঙ্গীতে বহুতল ভবনের অষ্টম তলায় আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে টঙ্গী-এর মধুমিতা রেলগেট সংলগ্ন মদিনাপাড়া এলাকায় এম এ কুদ্দুস মিয়া ভবনে এ আগুন লাগে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তালাবদ্ধ একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অগ্নিনির্বাপণ কাজ শুরু করে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/আলোকিত-আইন-অঙ্গনঢাকা-জজ-ক/

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।তবে আগুনে ওই কক্ষে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ভালো খবর হলো, ওই ফ্ল্যাটে কেউ না থাকায় এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বর্তমানে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()