• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বগুড়ার সাত আসনে ২০ প্রার্থী জামানত হারালেন

স্টাফ রিপোর্টার: / ১১০ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
সাত আসনে ২০ প্রার্থী জামানত হারালেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৪ প্রার্থীর মধ্যে ২০ জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। জামানত হারানোদের মধ্যে রয়েছেন মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে প্রদত্ত মোট বৈধ ভোটের অন্তত এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট পেতে হয়। নির্ধারিত এ হার অর্জনে ব্যর্থ হলে জামানত বাজেয়াপ্ত হয়।

সেই হিসাবে বগুড়ার সাতটি আসনে ২০ প্রার্থী জামানত হারিয়েছেন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য-এর সভাপতি মাহমুদুর রহমান মান্না ৩ হাজার ৪২৬ ভোট পেয়ে জামানত হারান। একই আসনে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীরাও নির্ধারিত ভোটের কম পাওয়ায় জামানত রক্ষা করতে পারেননি।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/পে-স্কেল-বাস্তবায়নের-দাব/

এছাড়া জেলার বিভিন্ন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, এলডিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফোরাম ও মুসলিম লীগের প্রার্থীরাও একই পরিণতির মুখে পড়েছেন। সংশ্লিষ্টরা জানান, মোট কাস্টিং ভোটের তুলনায় প্রাপ্ত ভোট ১২ দশমিক ৫ শতাংশের কম হওয়ায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()