• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

কুষ্টিয়া-২ আসনে ভোটকেন্দ্র থেকে ২ সিসি ক্যামেরা চুরি

নিজস্ব প্রতিবেদক / ১১৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
কুষ্টিয়া-২ আসনে ভোটকেন্দ্র থেকে ২ সিসি ক্যামেরা চুরি

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুরে একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি বুঝতে পেরে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রাস্তার পাশে অবস্থিত বিদ্যালয়ের বাইরের দিকে লাগানো সিসি ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরা না দেখে বিষয়টি বুঝতে পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, রাতের কোনো একসময় সিসি ক্যামেরা দুইটা চুরি হয়ে যায়। সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে আমাকে জানায়। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে। রিটার্নিং কর্মকর্তা স্যারকে আমরা অবহিত করেছি। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে একই স্থানে আবারও নতুন ক্যামেরা প্রতিস্থাপন করব।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বাগেরহাট-৩-ফরিদুল-ইসলাম-ন/

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরি করেছেন। মূলত স্কুল রাস্তার পাশে। ক্যামেরা বাইরের দিকে লাগানো ছিল। রাতের কোনো এক সময় চোর ক্যামেরা দুটি নিয়ে চলে যায়। ক্যামেরা দুটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। উল্লেখ্য, ভেড়ামারা ও মিরপুর দুই উপজেলা মিলে কুষ্টিয়া-২ আসন। মিরপুর উপজেলায় ১১৪টি ভোট কেন্দ্র রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()